মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Share this news with

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে এবং সদস্য সচিব হয়েছেন ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশার।

১৮ জুন (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আতিকুর রহমান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মোঃ সাইদুল ইসলাম শাওন।

নবগঠিত কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করছি৷ আমাকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মনিরুল হক চৌধুরীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সদস্য সচিব নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই৷ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে। সামনেও শিক্ষার্থীদের উপকার হয় এমন কাজই করবে। আমি আগেও শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, সামনেও শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের উপকারে আসে এমন কাজ করবো।’

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা এই কমিটি উপহার পেয়েছি। কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে যিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং এই সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। আমার বিশ্বাস যারা এখানে দায়িত্ব পেয়েছে সকলে দলের দুঃসময়ের কাণ্ডারি এবং পরীক্ষিত সৈনিক।’

তিনি বলেন, ‘সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।’

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০