মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই দিয়ে এমপির ভুয়া ছবি প্রচারের অভিযোগে রামগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Share this news with

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রামগঞ্জ পৌরসভা গেট এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সদস্য সচিব রাকিব হাসানসহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহল বিদেশে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপির নেতাদের দাবি, গত কয়েকদিন ধরে একটি কুচক্রী মহল এআই প্রযুক্তির মাধ্যমে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে মদ্যপানের দৃশ্যে দেখিয়ে একটি ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এর প্রতিবাদেই এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

৩

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৪

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৬

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৭

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৮

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৯

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১০

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১১

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১২

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১৩

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৪

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৫

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৬

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৭

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৮

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৯

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

২০