
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলস্টেশন থেকে বিড়ি কুচ্ছা স্টেশন পর্যন্ত রেললাইনের বিভিন্ন স্থানে একাধিক কংক্রিটের স্লিপার ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত এসব স্লিপারের ওপর দিয়েই নিয়মিত চলাচল করছে ট্রেন। এতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রেলপথের বিভিন্ন স্থানে স্লিপার ভাঙা থাকলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ দৃশ্যমান নয়। ঝুঁকিপূর্ণ এই রেলপথ দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করায় আতঙ্কে রয়েছেন রেললাইনসংলগ্ন এলাকার বাসিন্দারা।
তারা জানান, দ্রুত ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রেলপথটি দ্রুত সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন