আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
১৪ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Share this news with

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষন ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে  বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ই জুন) দুপুর ১২ টায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই বিক্ষোভ মিছিল  করে। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়।

এসময় তারা স্লোগান দেয়, বাহ শিবির চমৎকার ধর্ষকদের পাহারাদার, শিবিরের মূলনীতি ভন্ডামি আর মুনাফেকি , ধর্ষকদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস!

ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসাইন শান্ত বলেন, জামাতের যে অঙ্গ সংগঠনগুলো তারা এই নির্বাচিত সরকারকে দোষারোপ করছে। কিন্তু পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকৃত সত্য বের হয়ে এসেছে। আমরা জামাত শিবিরের এই ঘৃন্য রাজনীতিকে তীব্র প্রতিবাদ জানায়। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানায়। কেউ যদি অপরাজনীতি গুপ্ত রাজনীতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাাদেরকে আমরা শক্ত হাতে দমন করব।

ববি শাখা ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই যাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ নয়। তাহলে বাংলাদেশের সমগ্র মানুষ কেমনে নিরাপদ থাকবে। শিবির কতৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণীত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আরএকবার প্রমাণিত করল, তাদের নারীনিতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।নিজেরা গোপনে এধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য  নাটক করে,তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল দেশের জনগনকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

২

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

৩

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

৬

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৭

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৮

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৯

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

১০

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

১১

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

১৩

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১৬

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৮

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৯

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০