সর্বশেষ
||স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাকা হয়নি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত জেলার একমাত্র মুক্তিযোদ্ধাকে||স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত শার্শার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা||স্বাধীনতা দিবসে দৌলতপুর স্মৃতিসৌধে শহীদদের প্রতি এমপি বাচ্চু মোল্লার শ্রদ্ধা||মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত||শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা ‘রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা’||শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর||জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা||বনানীতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তি||শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর ৫৬তম মহান “স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” আজ||শেখ মুজিবুর রহমান পাকিস্থানের সাথে আঁতাতের ফলে গণহত্যা হয়েছে: জয়নুল আবদিন ফারুক
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা ‘রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা’

—রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বাধীন বাংলাদেশের ৫৬তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুলিশ লাইন স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বের সমর্থন কামনা করেন। এটিই বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এর আগে, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি নিজেও সেখানে শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীকে আধুনিক ও দক্ষ করতে উন্নত দেশগুলোর সঙ্গে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ডাকা হয়নি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত জেলার একমাত্র মুক্তিযোদ্ধাকে

স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত শার্শার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

স্বাধীনতা দিবসে দৌলতপুর স্মৃতিসৌধে শহীদদের প্রতি এমপি বাচ্চু মোল্লার শ্রদ্ধা

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা ‘রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বনানীতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা ব্যক্তি

শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর ৫৬তম মহান “স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” আজ

শেখ মুজিবুর রহমান পাকিস্থানের সাথে আঁতাতের ফলে গণহত্যা হয়েছে: জয়নুল আবদিন ফারুক

১০

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

১১

বাহরাইন ও আমিরাতের উপকূল দখলে নিতে প্রস্তুত ইরান

১২

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক আয়োজন

১৩

মুসলিম দেশগুলোকে নিয়ে “নিরাপত্তা ও সামরিক জোট” গঠনের ডাক ইরানের

১৪

ফেরিতে উঠার সময় ৪০ জন যাত্রী নিয়ে নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা

১৫

আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি, জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্র মন্ত্রী

১৬

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ সহ বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়নে শিক্ষায় ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা

১৭

প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে দৌলতপুরে অসহায়দের মাঝে ১০ লাখ টাকা বিতরণ

১৮

“নবীন ফ্যাশন” বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দেওয়ার নির্দেশ আদালতের

১৯

ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

২০