Rstia Sairat Safa
৩ মার্চ ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার জানালেন নেতানিয়াহু, কতদিন চলবে ইরান যুদ্ধ

Share this news with

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। তবে এই অভিযান বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে তাদের নেই।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে ঠিক কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন, এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই যুদ্ধ বেশিদিন চালিয়ে যাওয়ার ইচ্ছে আমাদের নেই। আমরা এই যুদ্ধ শুরু করেছি এমন একটি লক্ষ্যকে সামনে রেখে, যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। যেটি এতদিন আমরা কল্পনা করতে পারিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প এক কথার মানুষ। তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টবাদী এবং যেটি পারেন, তেমন সিদ্ধান্তই নিয়ে থাকেন।

সাক্ষাৎকারে তিনি যুদ্ধের কোনো লক্ষ্য কিংবা কতদিন চলতে পারে, এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি।

অবশ্য শেষদিকে নেতানিয়াহু বলেন, ‘আমরা যুদ্ধ শুরু করেছি। বাকি বিষয়টি ইরানের জনগণই দেখবে। তারাই নিজেদের রেজিম পরিবর্তন করে নেবে।’ এর মধ্য দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন যে, রেজিম পরিবর্তনের পরিবেশ তৈরি করার জন্যই মূলত আমেরিকা-ইসরাইল এই যুদ্ধ শুরু করেছে।

এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, ‘এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।’

উল্লেখ্য, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য তাদের দ্রুত ও নির্ভুল আঘাত হানতে সক্ষম করেছে। কিন্তু ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি এবং আঞ্চলিক প্রভাববলয় এসবকে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে বদলানো সম্ভব নয়।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাষ্ট্রীয় নথিতে পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

মহাসড়কে স্লিপার বাস চলবে কি না, সিদ্ধান্ত বিআরটিএর অনুমোদনেই

‎ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কবিরহাটের আবু বক্করের

ডাকসুর উদ্যোগে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার স্মারক গ্রন্থ ও নির্বাচিত উপন্যাস উন্মোচন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি বইমেলার ৭ম দিন অনুষ্ঠিত

জীবনসত্ত্ব সংরক্ষিত রেখে হেবা আইন পাশের দাবিতে ওলামা মাশায়েখদের মতবিনিময় সভা

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

১০

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

১১

ভাইভার নামে দলীয়করণ মানি না, নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১২

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

১৩

সলঙ্গায় সাংবাদিককে অপহরণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

১৪

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

১৫

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

১৬

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

১৭

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

১৮

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

২০