সর্বশেষ
||গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী||দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী||কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে||কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার||কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত||নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা ‘রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা’

—রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Share this news with

স্বাধীন বাংলাদেশের ৫৬তম “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পুলিশ লাইন স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষাপটেই স্বাধীনতার ঘোষণা আসে। তৎকালীন মেজর জিয়াউর রহমান ওই গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্বের সমর্থন কামনা করেন। এটিই বাংলাদেশের স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ হিসেবে উল্লেখ করেন তিনি।

শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগের পুলিশ সদস্যদের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এর আগে, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি নিজেও সেখানে শ্রদ্ধা জানান। পরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বাহিনীকে আধুনিক ও দক্ষ করতে উন্নত দেশগুলোর সঙ্গে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১০

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১১

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

১২

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১৪

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১৫

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

১৬

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

১৭

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

১৮

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

১৯

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

২০