তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ৪ জন আহত

—প্রতীকী ছবি।

Share this news with

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল কাশেম বাদী হয়ে কুলাউড়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রের বরাতে জানা যায়- গৌরীশংকর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের ইমাম উদ্দিন (৩৫), মানিক মিয়া (৪৫), শরিফ মিয়া (২২) সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কাশেমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির টিনের বেড়া কুপিয়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে তারা দা ও লাঠিসোঁটা দিয়ে আবুল কাশেম, তার পিতা শামসুদ্দিন (৬২), মাতা আয়েশা বেগম (৪৫) এবং বড় ভাই আবু তাহেরকে (৩১) এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

২

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৩

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৪

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৫

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৬

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৭

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৮

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১১

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১২

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৩

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৪

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৫

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৬

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৭

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৮

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৯

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

২০