সর্বশেষ
||মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ একজন গ্রেফতার||বরগুনায় সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে||আলীকদমে কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়ে অপহরণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা||শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে-এমপি ডাঃ আব্দুস সালাম||তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব||লালমনিরহাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার||বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার||রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন||পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড||বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেপ্তার
হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত শার্শার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

—বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শার্শার বিএনপির বর্ণাঢ্য র‍্যালি।

Share this news with

মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মমর্যাদা, সংগ্রাম আর বিজয়ের চিরন্তন প্রেরণার উৎস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য এক অমলিন গৌরবগাথা। দিবসটি উপলক্ষে সারাদেশের মতো যশোরের শার্শায়ও নানা আয়োজনে স্মরণ করা হয়েছে বীর শহীদদের আত্মত্যাগ। এই প্রেক্ষাপটে শার্শা উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাসের নেতৃত্বে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর আগে কায়বা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণের জন্য সেখানে সমবেত হন।

র‍্যালিটি বাগআঁচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির ও মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাফিকুল হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য আলী বাবর বাবু, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হাসান, রাজু মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৪ লিটার দেশীয় চোলাই মদ সহ একজন গ্রেফতার

বরগুনায় সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

আলীকদমে কৃষক দল নেতার স্কুলপড়ুয়া মেয়ে অপহরণের অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল নেতা

শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে-এমপি ডাঃ আব্দুস সালাম

তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব

লালমনিরহাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার

রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেপ্তার

১০

মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা, প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

১১

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

১২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

১৩

বীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

১৪

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: চোলাই মদের কারখানা গুঁড়িয়ে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৫

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১৬

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

১৭

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

১৮

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

১৯

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

২০