সর্বশেষ
||শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন||মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক||বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু||সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু||বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ||নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ||মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক||আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার||ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক||সালিশ বৈঠক শেষে আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেরিতে উঠার সময় ৪০ জন যাত্রী নিয়ে নদীতে বাস, বহু হতাহতের আশঙ্কা

—দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা।

Share this news with

ফেরিতে ওঠার সময় দৌলতদিয়া ঘাটে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছে বিআইডব্লিউটিসি। মূলত অন্য একটি ছোট ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি নদীতে পড়ে যায়।

আজ বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ৪০ জনের মতো যাত্রী নিয়ে ছেড়ে আসে বাসটি। পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছয়-সাত জন সাঁতরে তীরে উঠলেও বাকিরা এখনো নিখোঁজ আছেন।

ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা সিভিল সার্জন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব দফতরের কর্মকর্তারা।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‌‘৪০ জনের মতো যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করবে। দুজনকে উদ্ধার করা হয়েছে।’

দৌলতদিয়া ফেরি ঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, ‌‘বিকাল ৫টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।’

মনির হোসেন আরও বলেন, ‘চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেলো। অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছেন। আমরা বাসটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করবে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় ভুল এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের অভিযোগ, অব্যাহতি চার শিক্ষক

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ

নওগাঁ গামী বিআরটিসি বাসে চলন্ত অবস্থায় চালকের মোবাইল গেম খেলার ভিডিও ভাইরাল, ব্যবস্থা গ্রহণে নির্দেশ

মামলার কয়েক ঘণ্টার মধ্যেই শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার, রাজশাহীর বাগমারা থেকে পুলিশের বিশেষ অভিযানে আটক

আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ২,২৯৫, নিখোঁজ প্রায় ৫০ হাজার; সাত দিনের রাষ্ট্রীয় শোক

সালিশ বৈঠক শেষে আদাবরে বিএনপি নেতা আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যা

১০

ভারতীয় আগ্রাসন ও বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

১১

মেডএআই বাংলাদেশ লিমিটেড ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

১ জুলাই থেকে কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’, নওগাঁ জেলায় কঠোর অবস্থানে পুলিশ

১৩

মহাদেবপুরে ১০ লিটার চোলাই মদ ও অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

১৫

পল্লী বিদ্যুতের জিএম এর অপসারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

১৬

ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ

১৭

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান

১৮

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

১৯

শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

২০