সর্বশেষ
||মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”||দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা||প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়||‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন||চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের||ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য||মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার||সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার||নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ||লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি, জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্র মন্ত্রী

—স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ।

Share this news with

“আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি, আমরা জুলাই সুরক্ষা নিয়ে সবাই একমত হয়েছি।” —অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশের বিষয়ে একমত হওয়ার কথা জানিয়ে এ কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদকে এখানে প্রাধান্য দিচ্ছি।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভা শেষে তিনি সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা সংবিধান ও জুলাই সনদকে গুরুত্ব দিয়েছি। বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে সব সদস্য একমত হয়েছেন এবং এগুলো হুবহু সংসদে উপস্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, কিছু অধ্যাদেশ যেভাবে আছে সেভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে এনে পাস করবে। দ্বিতীয়ত, কিছু অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীসহ বিল উত্থাপন করা হবে। আর তৃতীয়ত, যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো এই অধিবেশনে ‘ল্যাপস’ (বাতিল) হয়ে যাবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে আসবে।

তিনি আরও বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী নতুন বিল পাসের আগে পুরোনো অধ্যাদেশগুলো অনুমোদন করিয়ে নিতে হবে, যাতে আইনি জটিলতা তৈরি না হয়। অধ্যাদেশ পর্যালোচনার ক্ষেত্রে ‘জুলাই জাতীয় সনদ’ এবং ‘সাংবিধানিকতা’—এই দুই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সালাউদ্দিন আহমদ বলেন, আমরা জুলাই জাতীয় সনদকে এখানে প্রাধান্য দিচ্ছি।

সাংবিধানিকতা রক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিল বিবেচনা করা হচ্ছে। অধিকাংশ অধ্যাদেশ নিয়ে আলোচনা শেষ হলেও দুদক আইন এবং মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটির মাননীয় সভাপতি আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে পরবর্তী সেশনের সময় নির্ধারণ করেছেন। আশা করি, ওইদিন মিটিংয়ে আমরা বাকি থাকা বিষয়গুলোর চূড়ান্ত ফয়সালা করতে পারব।

কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম অংশ নেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

১০

ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

১১

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

১২

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

১৩

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

নিম্নমানের সামগ্রি দেয়ায় ববিতে বন্ধ হলো রাস্তার কাজ, ল্যাবে পাঠানো হলো পাথর

১৫

স্বাস্থ্যমন্ত্রী: ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের কেউ ভ্যাকসিন নেয়নি

১৬

ঈদুল আজহায় পর্যটকদের আশাব্যঞ্জক সাড়া নেই!

১৭

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

১৯

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

২০