সর্বশেষ
||নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি||দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং||রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার||চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা||অনুমতি ছাড়া ছবি প্রকাশ করে ‘কনফেশন’ পোস্ট: মজার ছলে করা একটি কাজই ডেকে আনতে পারে আইনি বিপদ||অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার||ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান||দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা||বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন||ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লী উপজেলার নবগঠিত প্রথম দিনে ইউএনও খাইরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

Share this news with

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার নবগঠিত প্রশাসনিক কার্যক্রমের প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় খাইরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভূল্লী উপজেলার ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত উপজেলার উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, দীর্ঘ প্রত্যাশার পর ভূল্লী উপজেলা হিসেবে নতুন যাত্রা শুরু করেছে। নতুন এই উপজেলার উন্নয়নে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তারা আরও বলেন, ভূল্লী উপজেলা একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও সামগ্রিক উন্নয়নে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা গ্রহণ করে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, নবগঠিত এই উপজেলার দায়িত্ব পাওয়া একটি বড় দায়িত্ব। ভূল্লী উপজেলার উন্নয়ন, মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা হবে। এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উপজেলা প্রশাসন কাজ করবে।
এ সময় উপস্হিত ছিলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো চৌধুরী, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নাজিমুল ইসলাম লাল, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আশরাফুল হক, দেবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ, শুখানপুকুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন রানা মান্নান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহসাধারন সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন, বড়গাও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহমেদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান, আউলিয়াপুর বিএনপির সভাপতি সাইদুর রহমান, দেবীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ ছাড়াও শুভেচ্ছা অনুষ্ঠানে ভূল্লী প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

দেশের বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং

রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

চরভদ্রাসনে ইউসুফের মৃত্যু, মারধর ও জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগে মামলা

অনুমতি ছাড়া ছবি প্রকাশ করে ‘কনফেশন’ পোস্ট: মজার ছলে করা একটি কাজই ডেকে আনতে পারে আইনি বিপদ

অনলাইনে জুয়া জড়িত থাকায় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার

ঠাকুরগাঁওয়ে নবগঠিত ভূল্লী উপজেলায় ইউএনওর যোগদান

দৌলতপুরে স্কাউট ইউনিট পরিদর্শনে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা, মানোন্নয়নে নানা নির্দেশনা

বান্দরবানে চিকিৎসা সেবায় ৬ দফা দাবিতে ছাত্রজনতার মানববন্ধন

ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর গুজব, উৎপাদন অব্যাহত: বিজিএমইএ

১০

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান

১১

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং, পাল্টা নিন্দা ছাত্রশক্তির

১২

রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তাণ্ডব, আহত ২

১৩

রাজধানীর কদমতলীতে মাদ্রাসার বাথরুমে গলায় ফাঁস, হেফজ বিভাগের ছাত্রের মৃত্যু

১৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে তিলাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৫

ধুনটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী আটক

১৬

শুধু ডালিমে রক্ত বাড়ে? ভাঙল প্রচলিত ধারণা, জানালেন বিশেষজ্ঞরা

১৭

ধুনটে হেরোইন উদ্ধার, দুইজন গ্রেপ্তার; আদালতে প্রেরণ

১৮

‎বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১৯

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা

২০