সর্বশেষ
||দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি||বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ||হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান||গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা||রোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি: স্বাস্থ্য মন্ত্রী||লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ||আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নির্দেশে রাতেই শুরু হচ্ছে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উচ্ছেদের নোটিশ||বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

ভূমি ন্যায়বিচার নিয়ে ডিআরইউতে গোলটেবিল বৈঠক

Share this news with

দরিদ্র মানুষের ভূমি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষক ফেডারেশন (BKF) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ বৈঠকের প্রতিপাদ্য ছিল “দরিদ্রের ভূমি ন্যায়বিচার: আইনি উপকরণের মাধ্যমে অধিকার শক্তিশালীকরণ।”

বৈঠকে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও বৈষম্যের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করা জরুরি।

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড এসএস এম বদরুল আলম, উবেনিকের সভাপতি ডাঃ এম এ সোবহান, কারিতাসের প্রতিনিধি বিকাশ চন্দ্র বিশ্বাস, বিএসডির প্রতিনিধি উজ্জ্বল হোসেন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর প্রতিনিধি অ্যাডভোকেট রোমানা সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, আইনি সহায়তার প্রসার এবং দরিদ্র জনগোষ্ঠীর ভূমি অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

রোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি: স্বাস্থ্য মন্ত্রী

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নির্দেশে রাতেই শুরু হচ্ছে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উচ্ছেদের নোটিশ

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

১০

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

১১

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

১২

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

১৩

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

১৪

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

১৫

বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

১৬

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

১৭

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

২০