এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৩৭ হাজার টাকা।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই তানজির আহমেদের নেতৃত্বে এএসআই আশরাফ খাঁন ও পুলিশের একটি টিম কুশিউড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে মো: সোহাগ (২৩) এর বসতঘরে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের মালিক সোহাগ কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ঘরে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল কর্কযুক্ত ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল রয়্যাল গ্রিন ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। এছাড়া চোরাই পথে আনা ২ হাজার ১০০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৪০০ পিস পন্ডস ট্যালকম পাউডার উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার জানায়, উদ্ধারকৃত সামগ্রীর মোট মূল্য ১১ লক্ষ ৩৭ হাজার টাকা। এই ঘটনায় পলাতক আসামি মো: সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০