
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বিচারিক স্বাধীনতার ঊর্ধ্বে বাংলাদেশের সাংবিধানিক পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের অন্বেষণ’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় বার্ষিক আইন বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ও সম্মানসূচক ও ভিজিটিং ফেলো, ওয়াধাম কলেজ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক।
স্বাগত বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
বক্তৃতায় বাংলাদেশের সাংবিধানিক পরিচয়, বিচারিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত ও সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন