
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রকাশিত ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে ডাকসুর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডাকসুর জিএস এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ ডাকসুর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে ‘গেস্টরুম-গণরুম: নির্যাতনের দাগ ও খতিয়ান’ গ্রন্থটির মোড়ক উন্মোচনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রচলিত গেস্টরুম ও গণরুমকেন্দ্রিক নির্যাতনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন