
চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ বিপু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মাসুদ ইসলাম এবং কবি নজরুল ইসলাম সরকারি কলেজ শাখার সভাপতি নাহিদ হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, বিক্ষোভ মিছিলটি টিএসসি-রাজু ভাস্কর্য এলাকা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভকারীরা চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি জুলাই গণহত্যার বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মন্তব্য করুন