সর্বশেষ
||বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩||মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত||গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত||নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১||‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭||সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা||‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি||‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান||যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত
এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

Share this news with

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও গোবিপ্রবির সম্মুখসারির জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস. এম. আহসান বলেন, “আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।

আমরা ৮০-৯০ দশকের ছাত্র রাজনীতির আদর্শ, জ্ঞানভিত্তিক নেতৃত্ব ও ইতিবাচক সংস্কৃতির কথা শুনে বড় হয়েছি। কিন্তু পরবর্তী সময়ে যোগ্য নেতৃত্বের পরিবর্তে বিভিন্ন প্রভাবের মাধ্যমে পদায়নের কারণে সেই সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়েছে।

জুলাই আন্দোলন এবং ৫ আগস্ট আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে—ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। তাই ক্ষমতার অপব্যবহার না করে, প্রতিহিংসা পরিহার করে এবং সবসময় ন্যায় ও মানবতার পক্ষে থেকে মজলুমের পাশে দাঁড়ানোই আমাদের সবার দায়িত্ব।”

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা বলেন, “যদি আমরা জুলাইকে ভুলে যাই, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তাহলে কখনোই নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ সকল শহীদকে আমাদের আজীবন মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা জুলাইয়ের কল্যাণে নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা যদি জুলাইয়ের আকাঙ্ক্ষা ভুলে যাই, তাহলে নতুন বাংলাদেশ কখনো নির্মাণ করা সম্ভব হবে না।

জুলাই আন্দোলনের সময় অনেক সাংবাদিক আমাদের সহযোগিতা করেছেন। তেমনি অনেক গাদ্দার ও হলুদ সাংবাদিক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করেনি।

জুলাই আন্দোলনের সময় আমরা কী এক বিভীষিকাময় জীবন অতিবাহিত করেছি! রাষ্ট্র আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাজেট বৈষম্য করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও ৫ আগস্টের পরেও পরবর্তী কাজগুলো সম্পন্ন করতে পারেনি।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, জসিম উদ্দিন ও পলাশ ইসলাম বক্তব্য রাখেন।

গোবিপ্রবি শাখার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে বক্তব্য দেন গোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার, ছাত্র ইউনিয়নের সভাপতি সুবর্ণা জয়, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ হাবীব এবং ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওন আহমেদ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

১০

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

১১

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

১২

বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১৩

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

১৫

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

১৬

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

১৭

জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

১৮

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৯

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

২০