এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫২০ নম্বর কক্ষে গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সেশন দুটি অনুষ্ঠিত হয়।

‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ শীর্ষক সেশন পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ইমরান হোসেন। সেশনে তিনি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ, কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জন এবং নতুন পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় জীবনে নতুন বন্ধু তৈরি, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং বিভিন্ন চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন পরিচালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একাডেমিক চাপ মোকাবিলা, মানসিক প্রশান্তি বজায় রাখা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত নিজের যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সেশন দুটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা গোবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ফাইয়াজ মিতু ও সাধারণ সম্পাদক জ্যোতি রায়কে এ ধরনের সময়োপযোগী, শিক্ষার্থীবান্ধব ও ক্যারিয়ার সচেতনতামূলক আরও কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ, মানসিক সুস্থতা, নেতৃত্বগুণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতিতে সহায়ক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০