পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্তে পুলিশের অপরাধের প্রমাণ, আরও শাস্তির সুপারিশ

Share this news with

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে পুলিশের অপরাধের সত্যতা মিলেছে। আজ রবিবার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এই আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সিএমপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের তদন্তে অভিযুক্ত পুলিশ সদস্যদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছে কমিটি। ঘটনার পর প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তদন্তের পর অপরাধে যুক্ত থাকা আরও কিছু পুলিশ সদস্যের নাম উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

সিএমপি কমিশনার প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দোষীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশও পেশ করেছে।

গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলে আকাশপথে চট্টগ্রামে পৌঁছান অফ-স্পিনার নাঈম হাসান। বিমানবন্দর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চান্দগাঁওয়ের নিজ বাসায় ফেরার পথে লালখান বাজার মোড়ে তার গতিবিধি রোধ করে পুলিশ। সেখান থেকে তাকে খুলশী থানায় ধরে নিয়ে যাওয়া হয় এবং থানায় তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয় বলে গুরুতর অভিযোগ ওঠে।

পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে সিএমপির ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করেন। এরপরই টনক নড়ে প্রশাসনের। নাঈমের পরিবার ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা থানায় ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরদিনই (১৩ জুন) ক্রিকেটার নাঈম হাসানের বহদ্দারহাট ফরিদার পাড়ার বাসভবনে সশরীরে গিয়ে দুঃখ প্রকাশ ও দুঃখজনক এই ঘটনার জন্য ক্ষমা চান সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

একই সাথে সে রাতে অভিযানে থাকা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

পুরো ঘটনাটি খতিয়ে দেখতে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আলমগীর হোসেনকে প্রধান করে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৮ জুন প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও অধিকতর তদন্তের স্বার্থে সিএমপি কমিশনার কমিটিকে আরও ৪ কার্যদিবস সময় বাড়িয়ে দিয়েছিলেন। সেই বর্ধিত সময়সীমা শেষে আজ তদন্ত দল তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০