কুবি প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্যবিমার চেক প্রদান অনুষ্ঠানের পর আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও জেনিথের প্রতিনিধিরা।

জেনিথের প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী মাসে ৫০ টাকা বা বছরে ৬০০ টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে এ প্রিমিয়াম পরিশোধ করতে হবে। বিমার আওতায় থাকাকালে কোনো শিক্ষার্থী আহত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী কভারেজ পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সুবিধা পাবে। এ ছাড়া শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হলে শিক্ষার্থীকে এক লাখ টাকা কভারেজ দেওয়ার প্রস্তাব রয়েছে।

জেনিথের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের ক্ষেত্রে সুবিধা হলো, কোনো শিক্ষার্থী মারা গেলে তাঁর অভিভাবকের কিছু পাওয়া দরকার। এক্ষেত্রে আমরা অভিভাবককে একটা বেনিফিট দেব। আবার অভিভাবক মারা যেতে পারেন, সেক্ষেত্রেও আমরা শিক্ষার্থীকে বেনিফিট দেব। পাশাপাশি, কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে সেক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কভারেজ দেব। আমাদের আওতায় একশর বেশি নেটওয়ার্ক হাসপাতাল আছে। সেখানে শিক্ষার্থীরা ডিসকাউন্ট এবং ক্যাশলেস সুবিধা পাবে। এই ধরনের সুবিধা আমরা শিক্ষার্থীদের দিতে যাচ্ছি। আমরা ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এটি চালু করেছি। আমরা সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে থাকি। আমরা প্রস্তাব দিয়েছি, একজন শিক্ষার্থী বছরে ৬০০ টাকা করে প্রিমিয়াম দিয়ে এই স্বাস্থ্যবিমা করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এটি অফার করেছি।”

তিনি আরও বলেন, “আজকে আমরা শিক্ষকদের স্বাস্থ্যবিমার সাড়ে ছয় লাখ টাকার চেক কভারেজ দিয়েছি।”

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “জেনিথ আমাদের শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিমা করতে চায়। এ জন্য শিক্ষার্থীদের জন্য তারা কিছু সুবিধার কথাও আমাদের জানিয়েছে। তবে বিষয়টি যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট, তাই আগে তাঁদের সঙ্গে আলোচনা করব। এরপর তাঁদের মতামতের ভিত্তিতে জেনিথের সঙ্গে চুক্তি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাব।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

১

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

২

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৩

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৪

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

৫

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

৬

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

৭

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

৮

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

৯

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১০

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১১

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৩

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৪

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৫

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

১৮

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

২০