
পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষিদের নিয়ে এক দিন মেয়াদী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল ‘গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি’ (উত্তম মৎস্য চাষ পদ্ধতি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ)।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) জনাব মো. মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় শুধু মাছের উৎপাদন বাড়ালেই চলবে না, ভোক্তাদের জন্য নিরাপদ মাছ নিশ্চিত করা এখন সময়ের দাবি। ক্ষতিকর রাসায়নিক বর্জন করে উত্তম মৎস্য চাষ পদ্ধতি (GAP) অনুসরণের মাধ্যমেই কেবল নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন সম্ভব।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে উপজেলার মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ করার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান।
উত্তম মৎস্য চাষ পদ্ধতি (Good Aquaculture Practices) ও এর গুরুত্ব।
মাছের রোগবালাই ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য (Food Safety) নিশ্চিতকরণ।
ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও রাসায়নিকের ব্যবহার বর্জন।
আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে লাভজনক মৎস্য চাষ।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ও স্থানীয় মৎস্য চাষিরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে চাষিদের মাঝে উন্মুক্ত আলোচনা ও বিভিন্ন সমস্যার সমাধানমূলক পরামর্শ প্রদান করা হয়।
মন্তব্য করুন