মো মানিক হোসেন নিরব, ​আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় মৎস্য চাষিদের নিয়ে এক দিন মেয়াদী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল ‘গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি’ (উত্তম মৎস্য চাষ পদ্ধতি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ)।

​দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) জনাব মো. মোস্তাফিজুর রহমান।

​সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় শুধু মাছের উৎপাদন বাড়ালেই চলবে না, ভোক্তাদের জন্য নিরাপদ মাছ নিশ্চিত করা এখন সময়ের দাবি। ক্ষতিকর রাসায়নিক বর্জন করে উত্তম মৎস্য চাষ পদ্ধতি (GAP) অনুসরণের মাধ্যমেই কেবল নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন সম্ভব।” তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে উপজেলার মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ করার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান।

​উত্তম মৎস্য চাষ পদ্ধতি (Good Aquaculture Practices) ও এর গুরুত্ব।
​মাছের রোগবালাই ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য (Food Safety) নিশ্চিতকরণ।
​ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও রাসায়নিকের ব্যবহার বর্জন।
​আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে লাভজনক মৎস্য চাষ।

​প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ও স্থানীয় মৎস্য চাষিরা অংশ নেন। প্রশিক্ষণ শেষে চাষিদের মাঝে উন্মুক্ত আলোচনা ও বিভিন্ন সমস্যার সমাধানমূলক পরামর্শ প্রদান করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১২

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৫

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৮

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৯

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

২০