
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাজানো অপপ্রচার ও গুম-নাটকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১৪ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিল কি শুরু হয় এবং পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অপহরণ ও গুম এর মত সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যারা অপহরণ ও গুমের নাটক সাজিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে তাদের অনতিবিলম্বে মুখোশ উন্মোচন করতে হবে।আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী নির্যাতন, সন্ত্রাসী কার্যক্রম, অপপ্রচার এর বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো।
এছাড়াও তিনি বলেন, ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। কেউ যেন রাজনৈতিক অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, পরিকল্পিত ও সাজানো অপপ্রচার ও গুম-নাটকের মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচিত এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম, ইয়াকুব খান পরাগ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন