সর্বশেষ
||‎খাগড়াছড়িতে লাশের পাশে চিরকুট, লিখা— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”||নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি||দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ||দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ||সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান||বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন||বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই||কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১||ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর||পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

Share this news with

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরিদর্শনকালে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকায় পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯ টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ উপস্থিত হন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচ জনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে দায়িত্বে অবহেলা ও সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিকেল অফিসার ও মেডিসিন কনসালটেন্ট দেবিদ্বার এলাকার বাইরে অবস্থান করায় তারা প্রায় সময়ই কর্মস্থলে উপস্থিত থাকেন না। আবার কর্মস্থলে এলেও নির্দিষ্ট সময়ের দিকে গুরুত্ব দেন না। মঙ্গলবার সকালেও নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ছিলেন না মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ, মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা। পরে দায়িত্বে অবহেলা এবং নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

পরিদর্শন শেষে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালে কিছু অনিয়ম চোখে পড়েছে। চিকিৎসকরা সময়মত হাসপাতালে আসেন না। এমন পাঁচ চিকিৎসক অবহিতকরণ ছাড়া অনুপস্থিত থাকায় শোকজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিদিনের কার্যক্রমের বিষয়ে হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে একটি ব্রিফ দিবেন। সেই মিটিং এর উপস্থিতির সীট আমাকে পাঠাবেন।

যাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পরে তিনি চিকিৎসকদের হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করতে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকির কথাও বলেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, নির্দিষ্ট সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া ও দায়িত্ব অবহেলার কারণে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎খাগড়াছড়িতে লাশের পাশে চিরকুট, লিখা— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”

নীলফামারীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাবি

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত আবদুল্লাহ’র আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ

সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর: হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরালের উদ্বোধন

বুড়িচংয়ে অগ্নিকান্ডের বসতঘর পুড়ে ছাই

কুড়িগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

ঝুঁকিপূর্ণ কয়ারবিল ব্রিজ: চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটছে সাতক্ষীরাবাসীর

পাটগ্রামের ৮ ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ প্রদান

১০

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সাতক্ষীরায় গ্রাহকদের মানববন্ধন

১১

লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

১২

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাসভবনে দোয়া ও আলোচনা সভা

১৩

রক্ষীবাহিনীর হাতে নিহতদের জন্য গায়েবানা জানাজা পড়লো ইনকিলাব মঞ্চ

১৪

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ ইস্যুতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান

১৫

বরগুনার বেতাগীতে হামে আক্রান্ত ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু

১৬

পচন ধরায় আলু নিয়ে বিপাকে কৃষক, রংপুরে আলু চাষীদের লোকসান দিন দিন বাড়ছে

১৭

নীতিমালা উপেক্ষা করে ঘনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৮

ধুনটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ১

১৯

ধুনটে ৪০ পিস ইয়াবাসহ নারী আটক, আদালতে প্রেরণ

২০