সর্বশেষ
||বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী||বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক||চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের||কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত||নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি||Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত||পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ||মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”||দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা||প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Share this news with

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্যোগে পাবনা জেলার চাটমোহর উপজেলার হিড়িন্দা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি শীর্ষক সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘UniBrains’ এর ব্যানারে এ আয়োজন করা হয়।

হিড়িন্দা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ অনিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেংড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ কামরুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও হিড়িন্দা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. একরামুল হক মামুন, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক শিক্ষার্থী মোঃ মাসুদ রানা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল হোসেন বলেন , “আসলে শিক্ষিত যুবসমাজই পারে একটি সমাজকে পরিবর্তন করতে। আজকের প্রোগ্রামের আয়োজকরা এক মহৎ উদ্যোগ নিয়েছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আয়োজকবৃন্দ ভবিষ্যতেও এই ধরনের প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আহনাফ আবিদ অয়ন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ অনিক হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসানসহ অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে ডুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, প্রস্তুত করা এবং তাদের সম্ভাবনার দরজাগুলো উন্মুক্ত করা। এই সফল আয়োজন প্রমাণ করবে, সুযোগ দিলে প্রতিভা শুধুই উঠে আসে না, নেতৃত্বেও দাঁড়ায়। আমরা আশা করি, এই উদ্যোগ স্বল্প পরিসরে শুরু হলেও এর প্রভাব ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।”

প্রোগ্রামটিতে স্থানীয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষার দিকনির্দেশনা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান বক্তারা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত দুই সরকার প্রাইভেট খাত থেকে লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি – স্বাস্থ্য মন্ত্রী

বগুড়ার শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

চাকরির টোপে রাশিয়া নিয়ে সেনাবাহিনীতে বিক্রির অভিযোগ, দোষীদের শাস্তি দাবি পরিবারের

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ার সড়কে গাছ উপড়ে জনবিঘ্নিত

নগরীর নিরাপত্তা জোরদারে অ্যাকশনে সিএমপি

Unibrains’ এর উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহায় প্রবাসীদের অর্থায়নে HRHES’র উদ্যোগে মনোহরদীতে ঈদ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক”

দুপুরে শিবির, রাতে ছাত্রদল, নৈশভোজে নারী এবং অমুসলিমদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা

প্রথমবারের মতো ‘নেচার ইনডেক্সে’ স্থান পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

১০

‎খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে স্কেভেটারে আগুন

১১

চীন সফর তালিকায় জায়গা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বকারী রাবি ছাত্রদল নেতা রিদয়ের

১২

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

১৩

মহাদেবপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত আদিবাসীদের মাঝে নারী ইউপি সদস্যের ঈদ উপহার

১৪

সাবেক স্বামীর সন্তান অপহরণের চেষ্টার অভিযোগে চাটখিলে নারী গ্রেফতার

১৫

নিয়ামতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ

১৬

লালমনিরহাটে নজরুল জয়ন্তী উদযাপন

১৭

ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

১৮

পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি রাশেদার

১৯

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিপি-এইচডাব্লিউএফ’র বিক্ষোভ

২০