
রাজধানীর আগারগাঁওয়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে মো. হাবিবুর রহমান নামে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বদপাড়া এলাকার মো. আলিম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মহাখালী মন্দিরপাড়া এলাকায় বসবাস করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতে আগারগাঁও পুলিশ বক্সের সামনে দিয়ে সিএনজি চালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল তাঁর সিএনজিতে আঘাত হানে। এতে তিনি আহত হন।
পরে খবর পেয়ে তাঁর ছেলে মো. সুজন মিয়া ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শনিবার (২৮ নভেম্বর) রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন