
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতাসমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে ‘প্রকাশনা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাংলা একাডেমির নজরুল মঞ্চ ও বটতলায় সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রকাশনা উৎসবের মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে নতুন প্রজন্মকে উৎসাহিত করা সম্ভব হবে।
মন্তব্য করুন