এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

Share this news with

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়ায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে পরামর্শ নিচ্ছেন উদ্যোক্তারা। পণ্য উৎপাদন, বাজারজাত, ঋণ/আর্থিক সহায়তা, নতুন উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিসহ শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে বিসিক। মানবসম্পদ, কর্মী ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বগুড়া বিসিক জেলা কার্যালয় সম্মেলন কক্ষে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। ঢাকা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) উদ্যোগে আয়োজিত কার্যক্রমে সহযোগিতা করছে বিসিক বগুড়া জেলা কার্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন, বিসিক শিল্প মালিক সমিতি বগুড়ার সভাপতি মো. আজিজার রহমান মিলটন। সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপ-মহাব্যবস্থাপক একেএম মাহফুজুর রহমান।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সফলতা, পণ্য উৎপাদন, টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০