
বাংলাদেশের ইতিহাস বিকৃতির ক্রমাগত ‘নির্লজ্জ চক্রান্তের’ বিরুদ্ধে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বাংলাদেশের ইতিহাসের বিকৃতি ও ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাকিবুর রনি, প্রচার সম্পাদক সাদিক আহম্মেদ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের ইতিহাস বিকৃতির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ধারাবাহিকভাবে জনমত গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন