মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের সহযোগী সংগঠন ‘গণিত  ক্লাব’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে  ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহাবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিজয় এবং দপ্তর সম্পাদক রাফিন বিন হাই।

একাডেমিক ও গবেষণা শাখার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির আহমেদ সৈকত এবং উপ-সমন্বয়ক সানজিদা হক। এ শাখার সদস্য হিসেবে রয়েছেন সামিরা নাসরিন জুহি, রাশেদুল ইসলাম ও রায়হান আহমেদ সিয়াম।

ক্রীড়া শাখায় দায়িত্ব পেয়েছেন আবু বকর সায়েম, আবু সায়েদ, রিফাত হাসান, নাতিক জোবায়ের ও মিনহাজুর তাসবি সোহান। সংস্কৃতি ও বিতর্ক শাখায় রয়েছেন নূপুর রাণী দাস, প্রিয়া রাণী দেব, উমর ফারুক ইমন, লিলয় কুমার দাস ও তাহমিদ শরিফ খান।

প্রচার ও প্রকাশনা শাখার দায়িত্বে আছেন শামসের তাবরিজ চৌধুরী, সোমিয়া মোস্তফা লিজা, নাদিম আহমেদ, আশরাফুল ইসলাম ও তামান্না আক্তার। এছাড়া আইসিটি শাখায় দায়িত্ব পেয়েছেন তাসনুভা তাসনিম, শ্রাবন্তি রাণী দাস, রফিকুল ইসলাম, আসমা আক্তার নিশি ও ওয়ালিদ মিয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করা। একাডেমিক শিক্ষার পাশাপাশি গণিতভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করা হবে। গণিত শুধু একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ ও সমস্যা সমাধানের একটি কার্যকর মাধ্যম।”

সহ-সভাপতি মাহফুজ উদ্দিন মৃধা বলেন, “ম্যাথমেটিক্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে  তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে শুরু হওয়া এ যাত্রায় সবার সহযোগিতা কামনা করছি। গণিতচর্চার প্রসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০