
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
গত ২৮ জুলাই ২০২৬, বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নওগাঁ শহরের বরুণকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবন-২ এর সামনে থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালানোর চেষ্টা করে হৃদয় হাসান সোহাগ (২৭)। এ সময় স্থানীয় জনসাধারণের তৎপরতায় তাকে চোরাই ট্রান্সফরমারসহ আটক করা হয়।
আটককৃত হৃদয় হাসান সোহাগের পিতা মো. দেলোয়ার হোসেন মাসুদ। তার বাড়ি নওগাঁ জেলার ফতেপুর নতুনহাট এলাকায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযুক্তকে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন