এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২২ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

Share this news with

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম দেওয়ার একটি ব্যতিক্রমী ও মানবিক ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের একটি বাসে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছালে ওই গর্ভবতী নারী হঠাৎ প্রসববেদনায় কাতর হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে বাসের চালক ও সহকারীসহ সংশ্লিষ্টরা দ্রুত প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন।

একপর্যায়ে শেরপুর এলাকায় পৌঁছানোর পর রানীশংকৈলগামী নাবিল পরিবহনের ৪৫ নম্বর কোচের ৪১৯০ নম্বর বাসেই ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। চলন্ত বাসে এমন ঘটনায় অন্য যাত্রীরাও এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে যাত্রীদের সম্মতিতে মা ও নবজাতককে শেরপুর ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। আকস্মিক এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় বাসের চালক, সহকারী, যাত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নবজাতকের পরিবার।

এদিকে, ব্যতিক্রমী এই ঘটনার স্মৃতি ধরে রাখতে বাস অপারেটরের নাম অনুসারে শিশুটির নাম ‘নাবিল’ রাখা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নাবিল পরিবহন কর্তৃপক্ষও মানবিক উদ্যোগ নিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে জন্ম নেওয়া ওই শিশু ও তার মায়ের জন্য নাবিল পরিবহনে আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগ থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১২

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৫

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৮

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৯

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

২০