হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

Share this news with

কুড়িগ্রামের উলিপুরে সার বিতরণে দীর্ঘসূত্রিতা ও ডিলারের দায়িত্বহীনতার অভিযোগে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এই ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ কৃষকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় প্রায় দুই ঘণ্টা কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে সার বিতরণ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া ইউনিয়নের সার ডিলার ‘মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে সার বিতরণের কথা ছিল। তবে সকাল সাড়ে ৯টা পার হয়ে গেলেও ডিলার পয়েন্টে কোনো প্রতিনিধি বা ডিলারপক্ষের লোকজনের উপস্থিতি দেখা যায়নি। নির্ধারিত সময়ে সার না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় নেমে আসেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা ক্ষুব্ধ কৃষকদের বুঝিয়ে শান্ত করেন এবং প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে সার বিতরণের ব্যবস্থা করেন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়।

অবরোধকারী কৃষকদের অভিযোগ, সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো সারের দেখা মেলেনি। ডিলারের লোকজন উদাসীনভাবে সময়ক্ষেপণ করায় এবং কোনো পূর্বঘোষণা ছাড়াই কার্যক্রম বিলম্বিত করায় বাধ্য হয়েই তারা সড়কে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন।

অভিযোগের বিষয়ে মেসার্স সুফিয়া ইন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, “আজ সার বিতরণের কথা থাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক কৃষক পয়েন্টের সামনে ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এর মধ্যেই কিছু সময়ের বিলম্বে কৃষকরা উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তাদের সহযোগিতায় সার বিতরণ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ জানান, “সকাল থেকেই ডিলার পয়েন্টে সার নেওয়ার জন্য প্রচুর কৃষকের ভিড় জমেছিল। অতিরিক্ত চাপের কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হওয়ায় কৃষকরা সাময়িকভাবে সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও কৃষি কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠুভাবে সার বিতরণ শুরু করা হয়।” এলাকায় সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি এ বিষয়ে ডিলার ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১০

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১১

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৪

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৫

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৭

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৮

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

২০