তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২১ মে ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

Share this news with

ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে সিলেট বিভাগের জেলা ভিত্তিক সেরা স্ক্রিনিং পারফরম্যান্স ২০২৬ অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বীকৃতি শুধু একটি অর্জন নয়,বরং নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিরলস প্রচেষ্টা,দায়িত্ববোধ এবং মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচির স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি) ডা. সৈয়দ কামরুল ইসলাম, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। আমাদের সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং মাঠমুখী উদ্যোগের ফলে স্ক্রিনিং কার্যক্রম শুধু হাসপাতালকেন্দ্রিক ছিল না, বরং পৌঁছে গেছে প্রত্যন্ত ও দুর্গম জনপদেও।

ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা দূর্গম জনপথ ও প্রতিকূল পরিবেশের এলাকায় গিয়ে নারীদের ক্যান্সার স্ক্রিনিং সেবা নিশ্চিত করেছেন। সচেতনতা বৃদ্ধি থেকে শুরু করে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম পরিচালনায় তাঁর আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকে এই অর্জন সম্ভব করেছে।

এ প্রসঙ্গে ডা. সিনথিয়া তাসমিন বলেন, “জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি যেন প্রত্যন্ত অঞ্চলের নারীরাও এই সেবা থেকে বঞ্চিত না হন। প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে যারা কাজ করেছেন, এই অর্জন মূলত তাঁদের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার স্বীকৃতি।”

তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাই শ্রীমঙ্গলকে এনে দিয়েছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০