সর্বশেষ
||ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান||দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!
চকরিয়া প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share this news with

কক্সবাজারের পেকুয়া উপজেলায় কাজল রেখা (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুরাপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রাম পুলিশ জসিম উদ্দিনের মেয়ে। চলতি বছরের ৩১ জানুয়ারি মুরাপাড়া এলাকার রাজু ইসলাম রানার সঙ্গে তার বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ও দাম্পত্য কলহ চলছিল। বিশেষ করে বিয়ের সময় দেওয়া স্বর্ণালংকার বিক্রি করাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি ঘটে। এ কারণে প্রায় দুই সপ্তাহ আগে কাজল রেখা বাবার বাড়িতে চলে যান।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে তিনি বাবার বাড়ি থেকে আম ও কাঁঠাল নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন বিকেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পেকুয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

১০

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

১১

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১২

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১৩

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১৪

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৬

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৮

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৯

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

২০