
বগুড়ার ধুনটে মানবিক সেবা ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর দ্বিতীয় মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছর মেয়াদি এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা রবিউল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জাবের আহমেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী কমিটির অনুমোদন দেন। আগামী ২১ জুলাই ২০২৬ থেকে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। এ কমিটির কার্যকাল ২০ জুলাই ২০২৭ পর্যন্ত অথবা পরবর্তী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পূর্ব পর্যন্ত বহাল থাকবে।
ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতী কাউসার আহমেদ ও ডা. মোঃ নাজমুল হোসেন। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মুফতী আব্দুস সবুরকে এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ জিহাদ হাসান।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক হিসেবে একে আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন, ডোনার বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আবু তালেব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ শিহাব উদ্দিন দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরিফুল ইসলাম, মোঃ সজিব আহমেদ ও আরিফুল ইসলাম অন্তর।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি মুহূর্তে রক্তের সন্ধান, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। গত এক বছরের ধারাবাহিক সাফল্য ও অভিজ্ঞতার আলোকে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক কেবল একটি রক্তদাতা সংগঠন নয়; এটি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ একদল স্বেচ্ছাসেবীর প্ল্যাটফর্ম। নবগঠিত কমিটি ঐক্য, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে আরও বেগবান করবে এবং সমাজে মানবসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি সংগঠনের সকল সদস্য, রক্তদাতা, চিকিৎসক, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন