সর্বশেষ
||ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক||যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী||বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা||স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন||হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন||আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন||মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল
আশেকে এলাহী শিবলী - ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

Share this news with

উজান থেকে নেমে আসা ঢল ও যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এ ভাঙনে একের পর এক ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদীপাড়ের মানুষের মনে এখন একটাই শঙ্কা—যমুনার ভাঙন অব্যাহত থাকলে শহরাবাড়ীর অস্তিত্বের শেষ চিহ্নটুকুও কি টিকবে?

সরেজমিনে দেখা গেছে, শহরাবাড়ী স্পার থেকে বানিয়াজান স্পার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যমুনার তীব্র ভাঙন চলছে। নদীর তীরবর্তী শহরাবাড়ী ও শিমুলবাড়ী গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। ভাঙন ধীরে ধীরে জনবসতির দিকে এগিয়ে আসায় শতাধিক পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা এখন ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের শুরু থেকে উজানের ঢলে যমুনার পানি বাড়তে থাকে। নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার পর গত ১৯ জুন থেকে শহরাবাড়ী এলাকায় ভাঙন শুরু হয়। এরপর থেকে প্রতিদিনই নদীতীরের কোনো না কোনো অংশ ধসে পড়ছে। একসময়ের সবুজ ফসলের মাঠ, পাটখেত ও মানুষের স্মৃতিবিজড়িত ভিটেমাটি মুহূর্তেই তলিয়ে যাচ্ছে নদীর পানিতে।

ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে। তবে যমুনার প্রবল স্রোতের কারণে কয়েকটি স্থানে সেসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ভাঙন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কি না, তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও সংশয় দেখা দিয়েছে।

ইতোমধ্যে পাটসহ বিভিন্ন মৌসুমি ফসলের উল্লেখযোগ্য অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন। অনেকেই নিজের চোখের সামনে ফসলের জমি ও জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

শহরাবাড়ী গ্রামের কৃষক শামছুল হক বলেন, “নদী আগে অনেক দূরে ছিল। ঋণ করে পাট চাষ করেছিলাম। কয়েক দিনের ভাঙনে সব শেষ হয়ে গেল। এখন ভিটেমাটিও হারানোর ভয়ে আছি।”

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, “ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত দুই সপ্তাহে ভাঙন বেড়ে এখন জনবসতির দিকে চলে এসেছে। সাময়িকভাবে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও এ সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর ও স্থায়ী নদীশাসন ব্যবস্থা গ্রহণ করা না হলে ভাঙন আরও বিস্তৃত হতে পারে। এতে শহরাবাড়ী ও শিমুলবাড়ী গ্রামের বহু পরিবার গৃহহীন হয়ে পড়ার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধও মারাত্মক ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, “শহরাবাড়ী এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ও জিও টিউব ফেলা হচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই ভাঙন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।”

তবে নদীপাড়ের মানুষের চোখে এখনো আতঙ্কের ছায়া। নদীতীরের মাটি ধসে পড়ার প্রতিটি শব্দে কেঁপে ওঠে তাদের বুক। ফসলি জমি ও বসতভিটা রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে যমুনার করাল গ্রাসে শহরাবাড়ীর বড় একটি অংশ হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

১০

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১১

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

১২

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

১৩

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১৪

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১৫

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৬

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

১৭

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১৮

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

১৯

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

২০