স্টাফ রিপোর্টার | প্রেসডেক্স বিডি
৩১ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সেমিনার, ৬ দফা দাবি উত্থাপন

Share this news with

মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে রাজধানীর মিরপুরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পল্লবী থানাধীন মিরপুর-১২-এর হোটেল বাফেট লাউঞ্জে এ সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রায় ৮০-৯০ জন অংশগ্রহণ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার আলম, কর্নেল (অব.) ফেরদৌস, ডিউক হুদা (মেজর বজলুল হুদার ভাই), সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. দুলাল উদ্দিন এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. মনজুর আলম।

জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ শেষে অংশগ্রহণকারীরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিভিন্ন অধিকার ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

সেমিনারে উত্থাপিত দাবিগুলোর মধ্যে ছিল— মেজর সিনহাসহ নিহত ও নির্যাতিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ঘটনার দ্রুত বিচার, অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য আধুনিক রেশনিং ব্যবস্থা বা সমমূল্যের আর্থিক সুবিধা, সিএমএইচে বৈষম্যহীন চিকিৎসাসেবা ও রেস্ট হাউস নির্মাণ, ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে’ পেনশন ব্যবস্থা চালু, পৃথক আবাসন ও প্রশাসনিক কাঠামো গঠন, প্রতিটি জেলায় সশস্ত্র বাহিনী বোর্ড অফিস স্থাপন, রিজার্ভ ফোর্সের জন্য আলাদা কমান্ডার নিয়োগ এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য গার্ড অব অনার ও মৃত্যুকালীন অনুদান বৃদ্ধি।

বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

চিকিৎসক সুরক্ষা আইনসহ ৪ দাবিতে শাহবাগে চিকিৎসকদের বিক্ষোভ

পিপিআরসির উদ্যোগে ডিসেমিনেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ‘সাংবিধানিক পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন’ নিয়ে বার্ষিক আইন বক্তৃতা

শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

১০

ফরিদপুরে পদ্মার তীর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১১

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস; গ্রেপ্তার ১

১২

প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দৌলতপুরে আমির হামজার নানা অভিযোগ

১৩

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

১৪

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

১৬

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

১৭

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

১৮

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

১৯

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

২০