
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য আইন বাস্তবায়নে এক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ফকিরগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানটি বাস্তবায়ন করেন জনাব মো মোস্তাফিজুর রহমান উপজেলা মৎস্য অফিসার।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য আইন অমান্য করে অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ ধরা এবং পোনা ও মা মাছ নিধন রোধে এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বেশ কিছু নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটোয়ারী উপজেলা মৎস্য অফিসার জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য আইন বাস্তবায়ন অত্যন্ত জরুরি। নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার এবং মা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ। উপজেলার মৎস্য সম্পদ রক্ষায় এবং মৎস্য আইন বাস্তবায়নে আমাদের এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে। মৎস্য আইন বাস্তবায়নে মৎস্য দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে উপজেলার মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং দেশীয় মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন