সর্বশেষ
||বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক||কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত||‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ||শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’||গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল||বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন||ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১||নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত||গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি||বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার ডুবছে কৃষকের স্বপ্ন

ছবিঃ মৌলভীবাজার প্রতিনিধি

Share this news with

মৌলভীবাজারে টানা পাঁচ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে হাকালুকি ও কাউয়াদীঘি হাওরের পাকা ও আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, কাশিমপুর পাম্প হাউজের সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সব সেচ পাম্প নিয়মিতভাবে সচল না থাকায় হাওরের পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে, যার ফলে ফসল ডুবে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, নিয়মিতভাবেই সেচ কার্যক্রম চলেছে।

এদিকে শ্রমিক সংকট, টানা বৃষ্টি এবং বজ্রপাতের ভয়ে অনেক কৃষক এখনো মাঠে নামতে পারছেন না ধান কাটতে। ফলে ধান কাটা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। একই সঙ্গে সবজি ও আউশ ধানের বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, মৌলভীবাজারে মোট ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলেই প্রায় ২৭ হাজার ৩৫৫ হেক্টর জমি রয়েছে। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জালাল উদ্দিন বলেন, এখন পর্যন্ত প্রায় ৮৯৭ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। বৃষ্টি কমলে ধান কাটার কাজ দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার নদ-নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। জুড়ী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আবহাওয়া ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কয়েক দিন ধরে জেলায় ঝড়বৃষ্টির কারণে খাল-নালা উপছে পানি প্রবাহিত হচ্ছে। এতে শহরের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে এবং কিছু বাসাবাড়ি, দোকানপাট ও সড়ক প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর ও নদীগুলোতে পানি বাড়লেও এখনো বন্যা পরিস্থিতি তৈরি হয়নি।

পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, হাওরে পানি কিছুটা বেড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কাশিমপুর পাম্প হাউজসহ সেচ কার্যক্রম চালু রয়েছে এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে বলে তিনি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্ধরায় ডিবির অভিযান: অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, আটক চীনা নাগরিক

কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

‘ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস’ উদযাপনে জাবির হলে বিশেষ ভোজ

শ্রাবণের বিদায়বেলায় জাবিতে ‘শ্রাবণগহন’

গবেষণাপত্র প্রত্যাহারে শীর্ষে জাবি? ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ প্রকাশনা বাতিল

বদলগাছীতে ইউএনওর স্বাক্ষর জাল, ৬০ হাজার টাকা তুলতে গিয়ে ধরা মুয়াজ্জিন

ধুনটে পূর্ব শত্রুতার জেরে হামলা ও টাকা লুটের অভিযোগ, গ্রেপ্তার ১

নেতাকর্মীসহ সাধারণ মানুষের ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কুড়িগ্রাম জামায়াতের সহ-সেক্রেটারি শাহজাল সবুজের পদ স্থগিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি

বারডেম হাসপাতালের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১০

প্রতারক চক্রের টার্গেটে এমপি রেজা আহমেদ বাচ্চু, হোয়াটসঅ্যাপ হ্যাকের ঘটনায় সতর্কবার্তা

১১

জাবি গবেষণার্থীর সাড়ে ৪ বছরের গবেষণায় শব্দহীন হাইব্রিড ড্রোন প্রযুক্তিতে সফলতা, ICTD-এর স্বীকৃতি

১২

তহসিলদারদের দ্বন্দ্বে বগুড়ার শেরপুর ভূমি অফিসগুলোর প্রশ্নবিদ্ধ কার্যক্রম প্রকাশ্যে

১৩

‎হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশ, দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

১৪

দুর্গন্ধের সূত্র ধরে কুমারখালীতে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৫

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

১৬

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১৭

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

১৯

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

২০