এন.এ, বিশেষ প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

Share this news with

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছান।

বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় রীতিনীতি অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে বঙ্গভবনের অক্টাগনে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশ করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। এরপর তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত সরকারি কার্যক্রম শুরু করেন।

জানা গেছে, দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি নিয়মিত বঙ্গভবনে অফিস করবেন। তবে তার সরকারি আবাসন থাকবে জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনেই।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই দিনে রাজধানীতে ফিরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে পদ্মার তীর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মান্দায় ২১০৫ লিটার ওয়াশ ও মদ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস; গ্রেপ্তার ১

প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দৌলতপুরে আমির হামজার নানা অভিযোগ

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

১০

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

১১

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

১২

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৩

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১৪

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১৫

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৬

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৭

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৮

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৯

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

২০