মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

Share this news with

বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত।

সোমবার (১৫ জুন) সকাল ৯টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)।

প্যারেড শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

চিত্র: পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড পরিদর্শন করছেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)।

সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ.এম. ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তরিকুল ইসলাম মাসুদ, বরগুনা সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আলীম , আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ, তালতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম, বেতাগী থানার অফিসার্স ইনচার্জ হারুন অর রশিদ, বামনা থানার অফিসার্স ইনচার্জ ফারুক হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন সহ বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক বিভাগ ও পুলিশ লাইন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় তিনি সদস্যদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালনে সততা, মানবিক, শৃঙ্খলা ও জনসেবার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান।

সভায় বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা উদঘাটন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সামগ্রিক কর্মদক্ষতায় বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি ইয়াকুব হোসাইন।

চিত্র:- কৃতিত্ব অর্জনকারী পুলিশ অফিসারদের সম্মাননা পুরষ্কার তুলে দিচ্ছেন পুলিশ সুপার।

বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কৃত হয়েছেন মো.আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন আমতলী থানার এসআই (নিঃ)/মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হয়েছেন আমতলী থানার এএসআই (নিঃ)/মোঃ জসিম উদ্দিন সিকদার ও এএসআই (নিঃ)/মোঃ মাইনুল ইসলাম। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তাদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এরপর দুপুর ১টায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় মে-২০২৬ মাসে রুজুকৃত মামলাগুলোর অগ্রগতি নিয়ে কেস টু কেস বিশ্লেষণ করা হয়।

অপরাধ সভায় মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা।

তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনের পাশাপাশি পেশাদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০