সর্বশেষ
||দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন||বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২||নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক||সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার||দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি||নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ||ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত||বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র||রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র||মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৩:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

Share this news with

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে অজ্ঞাত একটি দ্রুতগামী যান ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী এলাকার হনেন্দ্রনাথের ছেলে প্রসান্ত মন্ডল (৪০) এবং একই এলাকার নজরুল ইসলাম (৬০)।

আহতরা হলেন শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আবু হানিফ (৪০), ইউনুছ আলী (৬০) ও তাঁর স্ত্রী (৫৬)। আহত সিএনজি চালকের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজিটি জামাইলহাটের উদ্দেশে রওনা হয়। পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে তীব্র বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টি থেকে বাঁচতে চালক অটোরিকশাটি মহাসড়কের পাশে দাঁড় করান।

এমন সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী অজ্ঞাত যান সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ জনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্রসান্ত মন্ডল ও নজরুল ইসলাম মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, “বৃষ্টির মধ্যে বেলা ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করায় ঘটনাস্থলে কোনো যানবাহন পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অজ্ঞাত কোনো গাড়ি বা পিকআপ ভ্যান সিএনজিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

১০

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

১১

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

১৩

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

১৪

কল্পনার মাঠে বিশ্বকাপ দেখেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থীরা

১৫

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

১৬

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১৭

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে তদন্তে পুলিশ

১৮

‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বরগুনায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পাওয়া গেলো আসাদুলের মরদেহ

২০