অনলাইন ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরুপায় পিতার কোলে ঘুরে বেড়াচ্ছে মৃত শিশু সাদমান! পেছনে অভাগী মা হাউ মাউ করে কাঁদছেন!

Share this news with

পৃথিবীর সবচাইতে ভারী বস্তুটি বহন করে চলেছেন হতভাগ‍্য এক পিতা! হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিন বছর বয়সী শিশু সাদমান। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিশুটি মৃত্যুবরণ করেছে।

হইতোবা সাদমানের জীবনের গল্পটি ভিন্নও হতে পারতো। হতে পারতো তিন বছর বয়সী সাদমান নতুন জামা পরে বাবার কোলে চড়ে ঘুরছে ঢাকা শহর। আহ!

সাদমানের জন্য হতে পারতো এ এক আনন্দময় মুহূর্ত। বাবার কোলে দারুণ সুখের এক স্মৃতি। কিন্তু বাস্তবে তা নয়। বাবার কোলে চাদরে মুড়ানো সাদমানের লাশ।

অভিযোগ উঠেছে, মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালের অক্সিজেন সর্বস্ব বেডে প্রায় বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিশু সাদমানের। এমনকি ছোট্ট সাদমানের লাশ বাড়িতে নেয়ার জন্য জোটেনি হাসপাতালের একটা এ্যাম্বুলেন্স পর্যন্ত। অথচ তখনও নাকি ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালের জরুরী বিভাগে ৩ টি এ্যাম্বুলেন্স ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না মিলায়, নিরুপায় হয়ে সাদমানকে বিছানার চাদর দিয়ে মুড়িয়ে দুই হাতে পাজাকোলা করে লাশ নিয়ে সিএনজি’র সন্ধানে ছুটে চলেছেন সাদমানের পিতা। কী অসহায় দৃশ্য!

এদিকে, মৃত শিশু সাদমানকে কোলে করে নিয়ে যাওয়ার মতো ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক এক পরিবেশের সৃষ্টি করেছে এবং অনেকেই রীতিমতো ক্ষোভ ঝাড়লেন হাসপাতাল কর্তৃপক্ষের উপর। দেখা যায়, মৃত শিশু সাদমানকে কোলে করে নিয়ে হাঁটছেন শিশুটির পিতা এবং পিছনে কেঁদে কেঁদে দৌড়াচ্ছেন শিশুটির মা।

—শিশুটির পিতার পিছনে কেঁদে কেঁদে দৌড়াচ্ছেন শিশু সাদমানের মা।

রোগীদের অভিযোগ, ডিএনসিসি হাসপাতালে নেই ওটি, এমনকি নেই কোন প্যাথলজি সেন্টারও। আরও জানা যায়, নেই কোনো উচ্চতর ডিগ্রীধারী চিকিৎসক, নেই নার্স। এতোকিছুর অভাব থাকা সত্ত্বেও ডিএনসিসি হাসপাতালকে বিএমডিসির অন্তর্ভুক্ত করে হাসপাতাল ঘোষনা করায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

২

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৪

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

৫

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

৬

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

৭

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

৮

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

৯

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১০

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১১

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১২

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৩

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৪

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

১৫

দৌলতপুর সীমান্তে অজ্ঞাত ব্যক্তিকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

১৬

শেরপুর কলেজ মাঠে প্রবেশপথের অভাবে জরুরি সেবায় চরম দুর্ভোগে এলাকাবাসী

১৭

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

১৮

অবশেষে সান্তাহার জংশনে ফুটওভার ব্রিজের উদ্বোধন, ফিতা কাটলেন এমপি মহিত তালুকদার

১৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃস্থাপনে জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

২০