মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

Share this news with

বরগুনা সদর উপজেলার লেমুয়া এলাকায় স্বামীর দ্বিতীয় বিয়ের খবর মেনে নিতে না পেরে কণা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতের কোন এক সময়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

নিহত কণা বরগুনা সদর উপজেলার সোনার বাংলা গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। ১১ বছর আগে লেমুয়া গ্রামের মৃত আজীজ সিকদারের ছেলে মো. সাইফুল ইসলাম কিসলুর সঙ্গে তার বিয়ে হয়। তাদের ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু সম্প্রতি সাইফুল ইসলাম কিসলু গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন- এমন তথ্য জানার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঘটনার সময় সাইফুল ঢাকায় অবস্থান করছিলেন। শনিবার (১৩ জুন) সকালে ঘরের ভেতর কণার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত্যুর আগে স্বামীকে উদ্দেশ্য করে কণা একটি আবেগঘন চিঠি লিখে গেছেন। চিঠিতে তিনি লেখেন, মা-বাবা ছেড়ে একটা মেয়ে স্বামীর ঘরে আসে শান্তির জন্য। আমার বড় আশা ছিল তোমার সঙ্গে ঢাকায় থাকার, আমার সেই আশা পূরণ হলো না। আজ জানতে পারলাম তুমি আমার কাছ থেকে অনেক কিছু গোপন করেছো। তুমি আর সাহিদার (দ্বিতীয় স্ত্রী) জীবন সুখের হোক, আমি এই দোয়া করি। ১০ বছর তোমাদের জীবনের পথের কাঁটা তোমার কণা আজ হারিয়ে গেল। একটা মেয়ে সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না।

তিনি আরও লেখেন, তুমি আমাকে মাপ করে দিও। আমার কারো কাছে কোনো দাবি নাই। কিন্তু একটাই অনুরোধ তোমার দ্বিতীয় ঘরের সন্তান শাহরিয়ারকে তোমার বুক ভরা ভালোবাসা দিও, ওই ভাবে আমার ইয়ামিনকেও ভালোবাসা দিও। আমার সন্তান বাবার আদর পায় নাই। ও আজ একা হয়ে গেল। তুমি আর সাহিদা সুখে থেক। তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেলাম। আমাকে তুমি মাপ করে দিও। ইতি তোমার ভালোবাসার কাঙ্গাল (কণা)।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যা। তারপরও ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০