সর্বশেষ
||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত||জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা||৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত||দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি||বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ||হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান||গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

Share this news with

বগুড়ার শেরপুরে সৌদি আরব পাঠানোর প্রলোভন দেখিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের নামা জামুর গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামকে সৌদি আরব পাঠানোর আশ্বাস দেন তার আপন খালু নন্দীগ্রাম উপজেলার বিরপল্লি গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম। বিদেশে পাঠানোর জন্য উভয়ের মধ্যে ৪ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তির অংশ হিসেবে প্রায় এক বছর চার মাস আগে শফিকুল ইসলাম সুদের ওপর ধার করা ২ লাখ ৮০ হাজার টাকা শহিদুল ইসলামের কাছে প্রদান করেন।

ভুক্তভোগীর অভিযোগ, টাকা গ্রহণের পর তিন মাসের মধ্যে সৌদি আরব পাঠানোর কথা থাকলেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। পরবর্তীতে তিনি একাধিকবার টাকা ফেরত চাইলে অভিযুক্ত শহিদুল ইসলাম বিভিন্ন অজুহাত ও টালবাহানা করতে থাকেন। এমনকি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ৩১ মে টাকা ফেরতের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং টাকা ফেরত না দেওয়ার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে নন্দীগ্রাম ও শেরপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

১০

রোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি: স্বাস্থ্য মন্ত্রী

১১

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

১২

আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নির্দেশে রাতেই শুরু হচ্ছে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উচ্ছেদের নোটিশ

১৩

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

১৪

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

১৫

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

১৭

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

১৮

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

১৯

বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু

২০