আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Share this news with

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট যৌথভাবে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব)
কে, এম, আল-আমীন।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান, মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী কান্ত সিকদার সহ কলাপাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নজরুলের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক,কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক
মোঃ শাহাবুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়াকাটা মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট এর সহকারী পরিচালক ফখরুল আলম।
“সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভায় মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের সেই দ্বৈত রূপ নিয়ে আলোচনা করা হয়, যেখানে একদিকে তাঁর লেখা দ্রোহ ও প্রতিবাদের সুর আমাদের যেকোনো সংকটে পথ দেখায়, অন্যদিকে তাঁর গান ও প্রেমের কবিতা আমাদের মনে গভীর আনন্দের সঞ্চার করে।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
###

তারিখ: ১৩.০৬.২০২৬ ইং

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০