পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালীন ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জুন) রাত ২:১৫ ঘটিকায় ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া সিএনজি গ্যারেজের সামনে নালাপাড়াস্থ কিবরিয়ার খালি মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

মোঃ ইমরান (২১): পিতা- মৃত মাসুদ, সাং- বলক বাড়ীয়া, মুরাদনগর, কুমিল্লা। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)।

গ্রেফতারকৃতরা হলেন—
১। জালাল আহমেদ প্রঃ রানা (৩২): পিতা- সুলতান আহমদ, সাং- খুরুশকুল, হাটহাজারী, চট্টগ্রাম। (বর্তমান বাসিন্দা: আগ্রাবাদ দাইয়াপাড়া, ডবলমুরিং)।

২। মেহেদী হাসান রুবেল (২৫): পিতা- আঃ রহমান মিলন, সাং- বাট্টা, কটিয়াদি, কিশোরগঞ্জ। (বর্তমান বাসিন্দা: চৌমুহনী চারিয়াপাড়া, উত্তর আগ্রাবাদ, ডবলমুরিং)।

৩। কাদের আল মঈন উদ্দিন প্রঃ রাজু (৪১): পিতা- হাবিব উল্লাহ, সাং- কাজীরবাগ, ফেনী সদর, ফেনী। (বর্তমান বাসিন্দা: দাইয়াপাড়া, নালাপাড়া, ডবলমুরিং)।

৪। মোঃ রবিন (৩০): পিতা- মৃত লিয়াকত হোসেন, সাং- কামালপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। (বর্তমান বাসিন্দা: দেওয়ানহাট মিস্ত্রিপাড়া, ডবলমুরিং)।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে ডাকাতির উদ্দেশ্যে রাখা নিম্নলিখিত দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করা হয়— ২টি স্টিলের টিপ ছোরা, ১টি স্টিলের তৈরি চাপাতি, ১টি স্লাই রেঞ্জ, ১টি লোহার রড।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তারা গভীর রাতে নালাপাড়ার খালি মাঠে সমবেত হয়ে বড় ধরণের একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের সময়োপযোগী ও সাহসী অভিযানের কারণে বড় ধরণের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১১, তারিখ: ১৩/০৬/২০২৬ ইং)। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা প্রশাসন নিশ্চিত করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

২

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

৩

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৫

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

৮

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

৯

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১০

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

১১

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

১২

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১৩

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১৪

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১৫

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৬

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

১৭

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

১৯

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০