মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Share this news with

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নওগাঁয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট এএসএম সায়েম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা উপদেষ্টা রেজাউর রহমান টুকু, এলডিপি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেনশাহ, এনসিপি নওগাঁ জেলা যুগ্ম সদস্য সচিব তৌফিকুল ইসলাম তপু, জাগপা নওগাঁ জেলা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা ছাত্রশিবিরের সভাপতি আজফারুল হক এবং নওগাঁ পৌর জামায়াতের নায়েবে আমির আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করছে এবং জুলাই শহীদদের হত্যার বিচার দৃশ্যমানভাবে এগিয়ে নেওয়া হয়নি। তারা আরও দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

বক্তারা বলেন, দ্রুত জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

সমাবেশে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১২

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৩

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৫

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৬

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

১৭

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

১৮

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১৯

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

২০